চাঁদ দেখা গেলে ৭ নভেম্বর ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদ দেখা সাপেক্ষে ৭ নভেম্বর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঢাকায় ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে প্রধান জামাত সকাল নয়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় আজ বুধবার এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্মসচিব কাজী হাবিবুল আউয়ালসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, ধর্ম প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ, সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছেন।