চাঁদপুর ও লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ হরতাল পালিত
গুলিতে চারজন নিহত হওয়ার প্রতিবাদে চাঁদপুর ও লক্ষ্মীপুরে বিএনপির ডাকা আধা বেলার হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত: চাঁদপুর: হরতালের কারণে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। অফিস-আদালত উপস্থিতি ছিল কম। তবে বিএনপির পক্ষ থেকে তেমন কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। শহরে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। লক্ষ্মীপুর: চারদলীয় জোটের নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুরে আজ শান্তিপূর্ণভাবে অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে দূরপাল্লায় কোনো গাড়ি চলেনি। নিরাপত্তার জন্য শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাবু জানান, মানুষ স্বতস্ফূর্তভাবে হরতাল পালন করেছে।জেলা পুলিশ সুপার মো. জমসের আলী জানান, আধা দিবসের হরতাল চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।