চাঁদপুর পৌরসভার নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক, যথার্থ ও হালনাগাদ ভোটার তালিকা তৈরি না করা পর্যন্ত চাঁদপুর পৌরসভার নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীন এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ত্রুটিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে ঘোষিত তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত। গত ২ ডিসেম্বর ঘোষিত নির্বাচনের তফসিল অনুসারে আগামী ১৮ জানুয়ারি চাঁদপুর পৌরসভার নির্বাচন হওয়ার কথা। তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে সম্ভাব্য প্রার্থী ব্যবসায়ী মনজুরুল ইসলাম হাইকোর্টে একটি রিট করেন। এই রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে অন্তর্বর্তীকালীন এ স্থগিতাদেশ দেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মাহবুব শফিক এবং কে এম হাফিজুল আলম ও সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলাটি পরিচালনা করেন।