চাঁদপুরে আগুনে পুড়ে এক পরিবারের ৩ সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলার কাফিলা গ্রামে আগুনে পুড়ে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।নিহতেরা হলেন—গৃহকর্তা দুলাল বকাউল (৫৫), তাঁর স্ত্রী তাসলিমা বেগম (৪৫) ও তাঁদের প্রতিবন্ধী মেয়ে ফারজানা (১৫)। কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দিন মানিক জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ড ঘটে।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ওই তিনজন মারা যান। দুলাল বকাউল পেশায় ছিলেন একজন মত্স্য ব্যবসায়ী। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা ও চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।