চাঁদপুরে ইউএনওর গাড়িতে আগুন: ক্ষয়ক্ষতি ৫ লাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি জিপ গাড়িতে আজ সোমবার ভোর চারটায় আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ইউএনও শাহীনুর শাহীন খান জানান, আগুন লাগার ব্যাপারে তাঁদের নাইট গার্ড রাজু ও হোসেনের কাছে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও গাড়ির চালককে খবর দেন। তাদের সহযোগিতায় অল্পের জন্য গাড়িটি ক্ষতি থেকে রক্ষা পায়।