চাঁদপুরে উদীচীর চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের উদ্যোগে দুই দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক উৎসব গতকাল শুক্রবার শুরু হয়েছে। সকাল ১০টায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদের নেতৃত্বে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর জেলা শিল্পকলা একাডেমীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক চন্দন দাস উৎসবের উদ্বোধন করেন। বিকেলে এখানে দ্বিতীয় অধিবেশনে ছিল গণসংগীত, আবৃত্তি, আদিবাসী নৃত্য, গীতি-আলেখ্য ও নাটক। এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়। আজ শনিবার উৎসবের শেষ দিন একই স্থানে গণসংগীত, আবৃত্তি, আদিবাসী নৃত্য, গীতি-আলেখ্য ও নাটক মঞ্চায়িত হবে।