চাঁদপুরে কারেন্ট জালসহ ৮ জেলে আটক
চাঁদপুরের মেঘনা নদী থেকে আট জেলেকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে চাঁদপুর সদর উপজেলার আলুরবাজার এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার সময় পুলিশ তাঁদের দুটি ইঞ্জিনচালিত নৌকা, কারেন্ট জালসহ আটক করে।আটক ব্যক্তিরা হলেন শুক্কুর আলী (৩০), খালেক গাজী (৪০), হারুনুর রশিদ (৫৫), মনির হোসেন (২৫), আলমগীর হোসেন (২০), রুবেল হোসেন (১৫), হজরত আলী (২৬) ও শাহজালাল (১৫)। তাঁদের প্রত্যেকের বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর উপজেলার তারাবুনিয়া এলাকায়।আটক জেলেরা বলেন, ‘পেটের দায়ে নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় পুলিশ আমাদের আটক করেছে।’আলুরবাজার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জমশেদ জানান, আটক জেলেদের আজ সোমবার দুপুরে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে আদালতের মাধ্যমে চাঁদপুর জেলহাজতে প্রেরণ করা হবে।ইলিশসম্পদ রক্ষায় জাটকানিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় মার্চ ও এপ্রিল—দুই মাস চাঁদপুরের মতলব (উত্তর) উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদী এলাকার ১০০ কিলোমিটারের মধ্যে সব ধরনের মাছধরা ও জাল ফেলা নিষিদ্ধ।ওকে