চাঁদপুরে জাটকাসহ কারেন্ট জাল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ও কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড।গতকাল বুধবার রাতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার মো. জহিরুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।মো. জহিরুল হক জানান, গতকাল রাতে ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ফ্লোটিলা থেকে পাঁচ মণ জাটকা এবং মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মাছ ধরার নৌকা থেকে ১৯ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। ওই সময় নৌকায় কোনো জেলে ছিলেন না। আটক কারেন্ট জালের আনুমানিক মূল্য ১১ লাখ টাকা। আটক করা জাটকা চাঁদপুর জেলা মত্স্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান তিনি।