চাঁদপুরে জেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী ষড়যন্ত্র ও গোপন বৈঠকের অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশ জেলা জামায়াতের আমির, সেক্রেটারিসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আছেন চাঁদপুর জেলা জামায়াতের আমির এ এইচ এম আহমদ উল্লাহ (৫৬), সেক্রেটারি জেনারেল মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী (৪৬), মতলব উত্তর উপজেলা জামায়াতের আমির আবুল বাসার (৪৮), সেক্রেটারি জেনারেল মো. আমির হোসেন (৪৯) প্রমুখ। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুস্তম আলী সিকদার ‘প্রথম আলো’ অনলাইনকে বলেন, গতকাল শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের আইডিয়াল ট্রাস্ট অফিস কক্ষে সরকারবিরোধী গোপন বৈঠক করার সময় এই ২০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে গতকাল রাতেই মতলব উত্তর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেফায়েত দর্জি বাদী হয়ে মামলা করেছেন।