চাঁদপুরে ট্রাক-চালককে তিন মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে জয়নাল (২৫) নামের এক ট্রাক-চালককে তিন মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিয়মনীতি না মেনে গাড়ি চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাঁকে এ শাস্তি দেওয়া হয়েছে।আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গাউসুল আজম এই রায় দেন।জয়নালের বাড়ি কুমিল্লার চান্দিনা এলাকায়।গাউসুল আজম সাংবাদিকদের জানান, অভিযানে আরও নয়টি যানবাহনের চালককে ১৩ হাজার টাকা জরিমানা ও একটি মাইক্রোবাস আটক করা হয়।যানবাহন চালানো অবস্থায় মোবাইলে কথা বলা, চালকের লাইসেন্স না থাকা, গাড়ি-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই অভিযান চালানো হয়।