চাঁদপুরে ট্রাকের ধাক্কায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। নিহত ব্যক্তিরা হলেন হাজীগঞ্জের দিকচাইল এলাকার কাজী আবদুল আউয়াল (৪৫) ও আবদুল খালেক (৬৫)। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত খালেকের ভাইয়ের ছেলে আবু জাফর সিদ্দিকী জানান, দুপুর ১২টার দিকে হাজীগঞ্জ থেকে শাহরাস্তিগামী অটোরিকশাটি ওই এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে খালেক মারা যান এবং হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় মারা যান আউয়াল।