চাঁদপুরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে এজাহারভুক্ত দুই আসামিসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের আদালতপাড়া, নাজিরপাড়া, ট্রাক ঘাট, বড় স্টেশন, পুরান রেলওয়ে প্লাটফর্মসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি জানান, গতকাল রাত থেকে শুরু হওয়া এই অভিযান আরও তিন-চার দিন চলবে।চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে দুজন এজাহারভুক্ত আসামি। বাকিদের জড়িত থাকার ব্যাপারে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, গত সোমবার রাতে পূর্বশত্রুতার জের ধরে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড ও নাজিরপাড়া এলাকায় দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।