চাঁদপুরে নিজামিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ পাঁচ নেতার বিরুদ্ধে চাঁদপুরের মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি এবং সুন্নি-মুসলিম ঐক্য পরিষদের জেলা সেক্রেটারি নজির আহম্মদ পাটওয়ারী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।আদালতের হাকিম মো. মোজাম্মেল হক আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন এবং আগামী ৬ মের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।অন্য চার আসামি হলেন দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেলাওয়ার হোসেন সাঈদী, ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খান, পল্টন থানা জামায়াতের আমির শফিকুল ইসলাম।মামলার অভিযোগপত্রে বাদী উল্লেখ করেন, ‘আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে মতিউর রহমান নিজামীকে তুলনা করে অভিযুক্তরা মহানবী (সা.)-এর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এখন নিজামীর বিরুদ্ধেও হচ্ছে উক্তি করে যে বক্তব্য দিয়েছেন, তাতে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ (সা.)-এর সমকক্ষ দাবির বহিঃপ্রকাশ ঘটেছে। এই উক্তিতে ইসলামি অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে।’বাদী নজির আহম্মদ পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘নবী সম্পর্কে কটূক্তি করায় আমি এই মামলা করেছি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করছি।’