চাঁদপুরে পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিতে ডুবে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় আজ শনিবার দুপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর নাম নাম মো. সিয়াম (৪) ও শাকিলা (৩)। সিয়াম উপজেলার মিলারচর গ্রামের ছানাউল্যাহ তাঁতীর ছেলে এবং শাকিলা একই গ্রামের আক্কাস তাঁতীর মেয়ে। তারা চাচাতো ভাইবোন।পারিবারিক সূত্র জানায়, সিয়াম ও শাকিলা বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।