চাঁদপুরে পিকআপ ভ্যানের চাপায় প্রবাসী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরে পিকআপ ভ্যানের চাপায় কামাল গাজী (৩৫) নামের এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে রাখে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকার পেট্রলপাম্পের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, কামাল হোসেন সকালে হাঁটার জন্য রাস্তায় বের হয়েছিলেন। হঠাত্ পেছন থেকে একটি পিকআপ ভ্যান তাঁকে চাপা দিলে মাথা থেঁতলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ছুটি শেষে কাল বুধবার সৌদি আরবের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাঁর।চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।