চাঁদপুরে পুকুরে ইলিশ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে পুকুরে ইলিশ মাছের চাষ। গত জুলাই মাসে এখানকার তিনটি পুকুরে ইলিশের পোনা ছাড়া হয়।চাঁদপুর মত্স্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক মো. আনিসুর রহমান জানান, পুকুরে ইলিশ চাষের সম্ভাবনা ফলপ্রসূ হবে। ইতিমধ্যে ইলিশের পোনাগুলো বেশ বড় হয়েছে। চাঁদপুরের তিনটি পুকুরে গত জুলাই মাসে দুই হাজার ইলিশের পোনা ছাড়া হয়। এখন পর্যন্ত এসব পোনার একটিও মরেনি। মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস কিছুদিন আগে চাঁদপুরে পুকুরে ইলিশ চাষ পরিদর্শন করেন।আনিসুর রহমান আরও জানান, এসব পুকুরে ইলিশ মাছের খাদ্যাভাস, বৃদ্ধির হার, মাছের স্বাদ ও পরিপক্বতা ইত্যাদি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সেপ্টেম্বর মাসের শেষের দিকে মাছের বৃদ্ধির হার নির্ণয় করা হবে।আনিসুর রহমান জানান, পুকুরে খাবার ও ভৌত রাসায়নিক গুণাগুণ নদীর পানির কাছাকাছি রেখে ইলিশের চাষ করলে আশানুরূপ ফল পাওয়া যাবে। এ জন্য ইলিশের ওপর আরও গবেষণা প্রয়োজন। তিনি জানান, দুই বছর ধরে চাঁদপুর মত্স্য গবেষণাকেন্দ্রের পুকুরে ইলিশ চাষের ওপর নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ তিনটি পুকুরে ইলিশ চাষ সফল হলে আরও অনেক পুকুরে আগামী বছর ইলিশ চাষের উদ্যোগে নেওয়া হবে। বাসস