চাঁদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে হরতালের সমর্থকদের হামলায় আজ রোববার উপপরিদর্শকসহ (এসআই) পাঁচজন আহত হওয়ার ঘটনায় দুপুরে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলাটি করে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা ও শহর জামায়াতের ১২ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। সকাল পৌনে আটটার দিকে হরতালের সমর্থনে জামায়াতের একটি মিছিল কালিবাড়ি অতিক্রম করে জে এম সেনগুপ্ত সড়কে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে হরতালকারী জামায়াতের কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে চাঁদপুর মডেল থানার এসআই মনির হোসেনসহ পাঁচ পুলিশ আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।