চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় আজ রোববার দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের দক্ষিণ রালদিয়া এলাকার শামসুল হক গাজী (৭৫)। আরেকজনের নাম-ঠিকানা পাওয়া যায়নি।জানা গেছে, আজ দুপুরে চাঁদপুরের বাবুরহাট-মতলব পেন্নাই সড়কের কালীভাংতি সেতু পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শামসুল হক গাজী নিহত হন।সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবুরহাট-মতলব পেন্নাই সড়কে কালীভাংতি সেতু অতিক্রমের সময় দ্রুতগামী একটি অটোরিকশা শামসুল হককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।অন্যদিকে আজ ভোরে সদর হাসপাতালের জরুরি বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ বছর বয়সী এক ব্যক্তির লাশ রেখে কে বা কারা চলে যায়। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) সিরাজুল ইসলাম বলেন, রাতে কে বা কারা হাসপাতালের জরুরি বিভাগে লাশটি রেখে চলে যায়। লাশটি দেখে মনে হচ্ছে, লোকটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তাঁর নাক-মুখে রক্ত ও মাথায় ব্যান্ডেজ করা ছিল।