চাঁদপুরে বইমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল রোববার থেকে শুরু হওয়া এই মেলা ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। গতকাল সকালে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম প্রধান মেলার উদ্বোধন করেন।মেলায় এ বছর ২০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। এ ছাড়া মেলায় প্রতিদিন থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।