চাঁদপুরে বাস-টেম্পোর সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সদর উপজেলার চাঁদখার দোকান এলাকায় আজ বুধবার সকালে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। নিহতরা হলেন টেম্পোচালক ইমন পাটওয়ারী (২০) ও টেম্পোর যাত্রী আনিস (২০)। নিহত ইমনের বাড়ি চাঁদপুর সদর উপজেলার শিলন্দিয়া মঠখোলা ও আনিসের বাড়ি হাজীগঞ্জ উপজেলার পশ্চিম রাজারগাঁও এলাকায়। আহত হয়েছেন টেম্পোর যাত্রী আইয়ুব আলী (৩৫) ও মো. আলী (২৫)। আহত আইয়ুবকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছে। আর আলীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস পদ্মা এক্সপ্রেস ও হাজীগঞ্জ থেকে আসা একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ বাস ও টেম্পোটি উদ্ধার করেছে।সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।