চাঁদপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরে সকালে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। হরতালকারীরা হাজীগঞ্জ উপজেলায় কুমিল্লা-আঞ্চলিক মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে শহরের চিত্রলেখা মোড়ে জেলা বিএনপির সভাপতি মমিনুল হকের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি কাঁদানে গ্যাসের শেল ও ১০টি রাবার বুলেট ছোড়ে।চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, এ পর্যন্ত ১০ জন পিকেটারকে আটক করা হয়েছে।এদিকে, হরতালে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও হাজীগঞ্জের বলাখাল, বাকিলা ও চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় টায়ারে আগুন ধরিয়ে দেয় হরতালকারীরা। এতে চাঁদপুরের সঙ্গে অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।