চাঁদপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দাদি ও নাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলার হাজীগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে পৌর এলাকার আমিন রোডের করিম ব্যাপারির বাসায় এই ঘটনা ঘটে।হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা অঞ্জন চন্দ্র মজুমদার জানান, পাঁচতলা ভবনের তৃতীয় তলায় বসবাসকারী করিম ব্যাপারির অনার্সপড়ুয়া ছেলে সোহাগ (২৪) বৈদ্যুতিক কাজ করার সময় স্পৃষ্ট হন। এ সময় সোহাগকে বাঁচাতে তাঁর দাদি শহর বানু (৬৫) এগিয়ে এসে তাঁকে জড়িয়ে ধরলে তিনিও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দাদি ও নাতির মৃত্যু হয়। ভবনটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের আত্মীয় মো. কামাল হোসেন একটি অপমৃত্যুর মামলা করেছেন।