চাঁদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে দুই দিনের বিশেষ অভিযানে ১১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চলে।চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, ১১৩ জনের মধ্যে আজ ৬২ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তার করা হয় গতকাল। তাঁরা বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। পুলিশ সুপার জানান, এসব আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই অভিযান চলবে বলে তিনি জানান।