চাঁদপুরে ভাঙচুর, আটক ২৪ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে সিএনজিচালিত একটি অটোরিকশায় ভাঙচুর করে আগুন দিয়েছে হরতালের সমর্থকেরা এতে চালকসহ এক যাত্রী সামান্য আহত হন। এদিকে, চাঁদপুর-কুমিল্লা সড়কের মহামায়া এলাকায় হরতালকারীরা গাছের গুঁড়ি ফেলে সড়কটি সকাল ১০টা পর্যন্ত অবরোধ করে রাখে। পরে ওই সড়কে চোরাগোপ্তা হামলা চালিয়ে তিন-চারটি অটোরিকশা ভাঙচুর করা হয় বলে খবর পাওয়া গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ছোড়ে। চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, জেলার বিভিন্ন স্থান থেকে জামাত-শিবিরের ১৫ কর্মীসহ ২৪ জনকে আটক করা হয়েছে।