চাঁদপুরে রেলপথ ও সড়ক অবরোধ, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন আজ বুধবার ভোর থেকে জেলার বিভিন্ন সড়ক ও রেললাইন অবরোধ করেন হরতালকারীরা। চাঁদপুর শহর থেকে শিবিরের দুজন কর্মীকে আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে চাঁদপুর সদর উপজেলার কালিভাংতি এলাকার চাঁদপুর-মতলব-পেন্নাই সড়কে একটি সেতুর ওপর গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন পিকেটাররা।বাবুরহাট এলাকার চাঁদপুর-কুমিল্লা সড়কে টায়ারে আগুন জ্বেলে অবরোধ করেন হরতালকারীরা।সকাল সাতটার দিকে শহরের ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের সামনে চাঁদপুর-লাকসাম রেলপথে টায়ারে আগুন দেন পিকেটাররা। পরে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে।চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর প্রথম আলো ডটকমকে জানান, চাঁদপুর শহর থেকে শিবিরের দুজন কর্মীকে আটক করা হয়েছে। জেলার কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।