চাঁদপুরে রেললাইনে আগুন, আটক ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতালের শেষ দিনে আজ বৃহস্পতিবার চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকায় চাঁদপুর-লাকসাম রেলপথে আগুন দিয়েছে হরতালকারীরা। এ ছাড়া, শহরের বড়স্টেশন সড়কের বিভিন্ন জায়গায় টায়ারে আগুন ও গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা। সকাল ১০টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত জেলা বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে শহরের ষোলোঘর এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, জেলার বিভিন্ন স্থান থেকে ১২ জন পিকেটারকে আটক করা হয়েছে।