চাঁদপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছোট জামাল (৪০) ও শাহ পরান (৩৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার দোয়াটি গ্রামে এ ঘটনা ঘটে।র‌্যাবের দাবি, নিহত জামাল ও পরান কচুয়া উপজেলার মেগদাই গ্রামের বাসিন্দা। তাঁরা আন্তজেলা ডাকাত চক্রের সদস্য।ঘটনা সম্পর্কে র‌্যাবের ভাষ্য, কচুয়া উপজেলার দোয়াটি গ্রামে গতকাল গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলটি র‌্যাব-১১-এর টহল দলের সামনে পড়ে। এ সময় ডাকাতদলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ছোট জামাল ও শাহ পরানকে মৃত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়। র‌্যাব ঘটনাস্থল থেকে দুটি রিভলবার, একটি এলজি, দুইটি রামদা ও একটি কার্তুজ উদ্ধার করেছে।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার প্রথম আলো ডটকমকে জানান, ছোট জামালের বিরুদ্ধে কচুয়া থানায় পাঁচটি এবং দেশের বিভিন্ন থানায় আরও বেশ কয়েকটি মামলা আছে। আর শাহ পরান ডাকাতদলের সদস্য ছিলেন।