চাঁদপুরে শিবিরের ছয় কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের শপথ চত্বর এলাকায় আজ শুক্রবার সন্ধ্যায় শিবিরের কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।আটক হওয়া শিবিরকর্মীরা হলেন, শহরের নাজিরপাড়া এলাকার মো. নিয়াজ মোর্শেদ (৩২), ট্রাক রোড এলাকার আবুল হাসিব মিয়া (৩৩), পূর্ব জাফরাবাদ এলাকার বায়েজিদ মিয়াজী (৩১), ইসলামপুর গাছতলা এলাকার ফাউজুল কবির (৩৪), চাঁদপুর সদর উপজেলার রালদিয়া এলাকার রাশেদুল ইসলাম (৩২) ও মতলব দক্ষিণ উপজেলার ঘুনা এলাকার বায়েজিদ সরকার (৩০)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় শহরের শপথ চত্বরে শিবিরকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করে এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে নিয়ে যায়।চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে শিবিরের কর্মীদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।