চাঁদপুরে শিবিরের দুই কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের ট্রাকরোড এলাকা থেকে আজ শনিবার বেলা ১১টার দিকে শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন মোসাদ্দেক আল হাকিম ও জাকির হোসাইন। পুলিশ দুপুরে তাঁদের ৫৪ ধারায় আটক দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে।চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব জানান, দেশের বিভিন্ন স্থানে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে শনিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা শহরের শপথ চত্বর থেকে মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ট্রাকরোড এলাকায় অবস্থিত জামায়াত কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় জামায়াতের কার্যালয় থেকে শিবিরের ওই দুই কর্মীকে গ্রেপ্তার করে।