চাঁদপুরে শেষ হলো নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শিরোনামে দেশের ৬৪টি জেলায় কলেজ ছাত্রছাত্রীদের দ্বারা ৬৪টি নাটক মঞ্চায়নের দ্বিতীয় ধাপে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে দুই দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় নাট্যোৎসব শেষ হয়েছে। গত শুক্রবার বিকেল পাঁচটায় নাট্যোৎসবের উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা। দুই দিনব্যাপী এ নাট্যোৎসবে কুমিল্লার নাট্যকার শাহজাহান চৌধুরী রচিত ও নির্দেশিত প্রথম নাটক প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধ ও একজন ধীরেন্দ্রনাথ।