চাঁদপুরে সড়ক অবরোধ, আটক ৫৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বেলে সড়ক অবরোধ করেছে হরতালকারীরা। আজ রোববার ভোর ছয়টা থেকে সাতটা পর্যন্ত এ অবস্থা চলে। হরতালকে কেন্দ্র করে গতকাল শনিবার রাত থেকে আজ ভোর পর্যন্ত ৫৯ জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিয়ারবাজার ও ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কয়েকটি গাছ কেটে সড়ক অবরোধ করে হরতালকারীরা। একই সড়কের বাবুরহাট এলাকায় টায়ার ও লাকড়ি জ্বেলে পিকেটিং করে হরতালের সমর্থকেরা। পরে পুলিশ এসে সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে ফেলে ও আগুন নেভায়। এতে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর প্রথম আলো ডটকমকে জানান, শনিবার রাত থেকে আজ ভোর পর্যন্ত বিএনপি ও জামায়াতের চারজনসহ মোট ৫৯ জনকে আটক করা হয়।