চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী এলাকায় আজ শুক্রবার সকালে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।নিহতেরা হলেন—দক্ষিণ আলগী গ্রামের মো. হুসেন আখন্দ (২৮) এবং একই গ্রামের মো. ফেরদৌস (২৬)।হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, হুসেন ও ফেরদৌস মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। আজ সকাল ১০টার দিকে আলগী দক্ষিণ এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী হুসেন এবং চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে ফেরদৌসের মৃত্যু হয়।পুলিশ ট্রাক্টরটি আটক করেছে। তবে ট্রাক্টরের চালক পালিয়ে গেছেন।