চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে কুমিল্লা-হাজীগঞ্জ সড়কে ট্রাক্টরের ধাক্কায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—উপজেলার টোরাগড় এলাকার মো. অহিদুজ্জামানের মেয়ে নিঝুম (৬) ও রিকশাচালক কামাল (৩৫)।পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে স্কুল ছুটির পর হাজীগঞ্জ মৈত্রী কিন্ডারগার্টেনের ছাত্রী নিঝুম রিকশায় বাড়ি ফিরছিল। রিকশাটি হাজীগঞ্জ-কুমিল্লা সড়কে টোরাগড় এলাকার ওয়াপদা অফিসের পশ্চিম পাশে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক্টর রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিঝুম ও রিকশাচালক কামাল নিহত হন।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার পর ট্রাক্টরটির চালক পালিয়ে গেছে। তবে পুলিশ ট্রাক্টরটি আটক করেছে।