চাঁদপুরে ১০ লাখ টাকার সুন্দরী কাঠসহ আটক ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মেঘনা মোহনা থেকে আজ শুক্রবার সকাল ১০টার দিকে সুন্দরী কাঠসহ চারজনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন—আসলাম, জাহাঙ্গীর কাজী, ইদ্রিস কাজী ও ইউসুফ আলী।কোস্টগার্ড সূত্রে জানা গেছে, এ চারজন একটি স্টিল বোটে অন্যান্য মালামালের ভেতরে করে দুই হাজার সিএফটি সুন্দরী কাঠ নিয়ে শরীয়তপুর থেকে চাঁদপুরের মেঘনা মোহনায় আসেন। তখন তাঁদের আটক করা হয়। এ সময় তাঁরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি।আটক করা সুন্দরী কাঠের মূল্য ১০ লাখ টাকা বলে কোস্টগার্ড দাবি করেছে। এ ব্যাপারে বন বিভাগ চাঁদপুর মডেল থানায় একটি মামলা করেছে।