চাঁদপুরে ‘পুকুরে ইলিশ চাষ’ প্রকল্প সাফল্যের দিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে পুকুরেও ইলিশ পাওয়া যাবে! চাঁদপুরে পরীক্ষামূলকভাবে করা পুকুরে প্রথম ইলিশ চাষের সাফল্যে মত্স্য গবেষকেরা সেই সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছেন। গত জুলাইতে জেলার মত্স্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে তিনটি পুকুরে দুই হাজার ইলিশের পোনা ছাড়া হয়। পোনাগুলোর একটিও মরেনি। বরং ইতিমধ্যে মাছগুলো বেশ বড় হয়েছে। ফলে দেখা দিয়েছে অপার সম্ভাবনা। চাঁদপুর মত্স্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশের গবেষক মো. আনিসুর রহমান জানান, দুই বছর ধরে চাঁদপুর মত্স্য গবেষণাকেন্দ্রে পুকুরে ইলিশ চাষের ওপর নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। যে তিনটি পুকুরে পোনা ছাড়া হয়েছিল, সেসব পুকুরের পানির গুণাগুণ ভালো আছে এবং মাছের পোনাগুলোকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে। পুকুরে খাবার ও ভৌত রাসায়নিক গুণাগুণ নদীর পানির কাছাকাছি রেখে ইলিশ মাছ চাষ করলে আশানুরূপ ফল পাওয়া যাবে। এ জন্য ইলিশের ওপর আরও গবেষণা প্রয়োজন।আনিসুর রহমান আরও বলেন, এ তিনটি পুকুরে ইলিশ চাষ সফল হলে মত্স্য গবেষণাকেন্দ্রের আরও অনেক পুকুরে আগামী বছর ইলিশ চাষের উদ্যোগ নেওয়া হবে।— বাসস।