চাঁদপুরের হাইমচরে ১৪৪ ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাইমচরে যুবদলের দুই পক্ষের একই স্থানে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাইমচর আদর্শ শিশুনিকেতন মাঠসহ আশপাশের ২০০ গজ এলাকার মধ্যে প্রশাসনের এ নির্দেশ বলবৎ থাকবে।হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন ভূঁইয়া প্রথম আলো ডটকমকে বলেন, হাইমচর উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি আজ সকালে প্রতিবাদ সমাবেশ ডাকে। যুবদলের অন্য পক্ষ একই সময় একই স্থানে সমাবেশ আহ্বান করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম মজুমদার ১৪৪ ধারা জারি করেন।