চাঁদাবাজি, বিদ্যুৎ-সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চাঁদাবাজি, বিদ্যুৎ ও যানজটের সমস্যা উত্তরাধিকারসূত্রে পাওয়া। তিনি বলেন, চাঁদাবাজি একটি সংক্রামক ব্যাধি। পঁচাত্তরের পর সামরিক শাসন ধীরে ধীরে মানুষের নীতি-নৈতিকতা ধ্বংস করে দিয়েছে। এক দিনে এ সমস্যার সমাধান হবে না।গতকাল শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা ও বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার দাবিতে এ সম্মেলনে সারা দেশ থেকে ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা যোগ দেন।সৈয়দ আশরাফ বলেন, ‘অনেক দিন পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করার সুযোগ এসেছে। এবার এই বিচার করা না গেলে আর করা যাবে কি না, জানি না।’ তিনি আরও বলেন, মানবতাবিরোধী বিচারের বিরোধিতা করতে গিয়ে বলা হচ্ছে, আগে চাঁদাবাজি, টেন্ডারবাজি, যানজট, বিদ্যুৎ-দ্রব্যমূল্যের সমস্যার সমাধান করুন, তারপর মানবতাবিরোধী অপরাধীদের বিচার করুন। কিন্তু যারা এ কথা বলে, তারা বিচারও চায় না, এসব সমস্যার সমাধানও চায় না।সম্মেলনে স্বাগত বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জামায়াতে ইসলামী আগেই মানবতাবিরোধীদের বিচার-প্রক্রিয়ার বিরোধিতা করে আসছিল। এখন বিএনপিও তা-ই শুরু করেছে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘মুক্তিযুদ্ধের ঘাতকেরা চক্রান্ত করছে। আর আমাদের মধ্যেও অনেকে অধৈর্য হয়ে পড়েছেন। কিন্তু মানবতাবিরোধীদের বিচার খুব কঠিন কাজ।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, একাত্তরের অপরাধীদের বিচার এবং ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। তবে সাধারণ মানুষের সমস্যারও সমাধান করতে হবে।আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, ‘বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া বলেছেন, মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিলে বাংলাদেশের কথা লেখা নেই। আসলে কী বলতে চান আপনি? এটা বলতে চান যে বাংলাদেশ স্বাধীন হয়নি?’ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবীর বলেন, প্রশাসনে জামায়াতের লোকজন রেখে মানবতাবিরোধীদের বিচার করা যাবে না।সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব মেজর জেনারেল (অব.) হারুন-অর-রশিদ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধীদের বিচার করতে ব্যর্থ হলে মুক্তিযুদ্ধের সাফল্য বিলীন হয়ে যাবে।’