চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িয়ে পড়ছে ছাত্রলীগ: ওবায়দুল কাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ‘টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে কিছু কিছু ব্যক্তি এসব টেন্ডারবাজ ও চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।’ আজ মঙ্গলবার জিয়াউর রহমানের শাসনামলে ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ৩১তম অন্তর্ধান দিবস উপলক্ষে আয়োজিত এক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের ওই সভায় টেন্ডারবাজ ও চাঁদাবাজদের যাঁরা প্রশ্রয় দিচ্ছেন, তাঁদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই ছাত্রলীগ। কিন্তু সংগঠনটি এখন অন্তর্দলীয় কোন্দলসহ জেলায় জেলায় কমিটি গঠন নিয়ে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।