চাঁদাবাজির প্রতিবাদে ধোলাইখালে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধোলাইখালে চাঁদাবাজির প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা আজ বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। বেলা দুইটায় পাওয়া সর্বশেষ খবরে জানা যায়, অবরোধ চলছে।ব্যবসায়ীদের অভিযোগ, ‘নজরুল বাহিনী’ বলে পরিচিত স্থানীয় সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার রাজত্ব কায়েম করেছে। তারা নিয়মিত এলাকার দোকানগুলো থেকে চাঁদা আদায় করে থাকে। এবার ব্যবসায়ীরা সম্মিলিতভাবে চাঁদা না দেওয়ার সিদ্ধান্ত নেন। চাঁদা না পেয়ে দোকানগুলোতে তালা লাগিয়ে দেয় নজরুল বাহিনীর সদস্যরা। এর প্রতিবাদে সকাল নয়টা থেকে ধোলাইখাল মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ীরা।ঘটনার সত্যতা নিশ্চিত করে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।