চাঁদাবাজির মামলায় জামায়াতের নেতাসহ ১৬ জন খালাস
চাঁদাবাজির মামলায় জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ১৬ আসামি বেকসুর খালাস পেয়েছেন। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া আজ সোমবার এ রায় দেন।আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ১০ ও ১৭ মার্চ দুই দফায় চাঁদা দাবি করায় জনৈক নুর আহম্মদ সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ জামায়াত-শিবিরের আরও ১৫ ক্যাডারের বিরুদ্ধে ২০০৭ সালের ১৪ মে সাতকানিয়া থানায় একটি মামলা করেন। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ১০ মার্চ অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ১৮ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।আদালত সূত্র আরও জানায়, ছয়জন আদালতে সাক্ষী দেন, যেখানে শাহজাহান চৌধুরীসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি। তাই আদালত সবাইকে ১৬ জনকে খালাস দেন।চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, সাক্ষীরা ঘটনা সম্পর্কে কিছু জানে না বলে আদালতে জানায়।