চাঁদাবাজির মামলায় সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হকের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদাবাজি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক। পুলিশের প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়।আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এহছানুল হকের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।পাশাপাশি কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।গত ১৮ জুন জনৈক জাহাঙ্গীর হোসেন পাঁচ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগ এনে কচুয়া থানায় এহসানুল হকের বিরুদ্ধে একটি মামলা করেন।