চাঁদের ধূলিকণা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস নিলাম হাউস থেকে উদ্ধার করা হয়েছে চাঁদের ধূলিকণা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তদন্তকারীরা জানান, ১৯৬৯ সালে প্রথম সফল চন্দ্র অভিযানে নভোচারীদের ব্যবহূত ক্যামেরার ফিল্ম কার্টিজে কোনোভাবে চাঁদের কিছু ধূলিকণা চলে আসে। সে সময় নাসার ফটোগ্রাফার টেরি স্লেজাক তা পান। তিনি ওই ধূলিকণা ২০০১ সালে জার্মানিতে নিলামে বিক্রি করেন। চলতি জুনেই তা সেন্ট লুইস নিলাম হাউসে তোলার প্রস্তুতি চলছিল। নাসা ও মার্কিন অ্যাটর্নির কার্যালয় ওই নিলাম বন্ধ করে তা উদ্ধার করে। ২০ জুন হিউস্টনের জনসন স্পেস সেন্টারে সেই ধূলিকণা ফিরিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইনে চাঁদের শিলা, মাটি বা ধূলিকণা রাখা অবৈধ। টাইম অনলাইন