চাঁদের পানি-বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে যতটা আশা করা হয়েছিল, চাঁদে ততটা পানি নেই; বরং অ্যাপোলোতে করে নিয়ে আসা চাঁদের পাথরে নানা ধরনের ক্লোরিন পরমাণু (ক্লোরিনের আইসোটোপ) পাওয়া গেছে। চাঁদ সম্পর্কে মানুষের কয়েক যুগের ধারণা, চাঁদ শুকনো এক মহাজাগতিক বস্তুপিণ্ড। কিন্তু সাম্প্রতিক গবেষণায় চাঁদের গায়ে পানির অস্তিত্বের প্রমাণ মিলেছে। গত জুনে ‘আগের ধারণার চেয়ে চাঁদে শতগুণ পানি আছে’ বলে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ফ্রান্সিস ম্যাক ক্যাবিন দাবি করেন। কিন্তু ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ চন্দ্রযানের নিয়ে আসা চন্দ্রপাথর নিয়ে সাম্প্রতিক আরেক গবেষণায় ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর বিজ্ঞানী জাখারি শার্প ও তাঁর সহযোগীরা দাবি করছেন, তাঁরা চাঁদের পাথরে বিভিন্ন ভরের অনেক ক্লোরিন পরমাণুর অস্তিত্বের প্রমাণ পেয়েছেন। হাইড্রোজেন পরমাণুর সঙ্গে ক্লোরিন পরমাণু শক্তিশালী বন্ধন গড়তে পারে। পৃথিবীর আগ্নেয়গিরিতে ক্লোরিনের চেয়ে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি। কিন্তু জাখারি শার্পের দল দেখেছে, চাঁদের পাথরে পৃথিবীর পাথরের চেয়ে ২৫ গুণ বেশি ক্লোরিন পরমাণু আছে। এর অর্থ, হাইড্রোজেন পরমাণু পরিমাণে অনেক কম ছিল চাঁদে। যদি তা-ই হয়, তবে ‘চাঁদে পানি ছিল না’—দাবি শার্পের।জাহাঙ্গীর আলম, ন্যাশন্যাল জিওগ্রাফিক অবলম্বনে