চাঁদের হাট বসবে যেথায়
ডারবানমোসেস মাবহিদা স্টেডিয়ামধারণক্ষমতা: ৭০ হাজারনির্মাণ শুরু: ২০০৬উদ্বোধন: ২৮ নভেম্বর, ২০০৯নির্মাণ-ব্যয়: ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারদক্ষিণ আফ্রিকান কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোসেস মাবহিদার নামের এই স্টেডিয়ামের আর্চ দূর থেকে দেখলে ‘ওয়েম্বলি স্টেডিয়াম’ বলে ভুল হতে পারে! এবারের বিশ্বকাপকে সামনে রেখেই একেবারে নতুন তৈরি করা এই স্টেডিয়ামে একটি ফুটবল-জাদুঘর, ক্রীড়া ইনস্টিটিউটও আছে। স্টেডিয়ামটির গ্যালারি তিন স্তরের। তৃতীয়টি সাময়িকভাবে স্থাপিত। এটি বিশ্বকাপের পর খুলে ফেলে ধারণক্ষমতা কমিয়ে আনা হবে ৫৪ হাজারে। একটি সেমিফাইনাল ও একটি দ্বিতীয় পর্বের ম্যাচসহ মোট সাতটি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।জোহানেসবার্গসকার সিটিধারণক্ষমতা: ৯৪ হাজার ৭০০নির্মাণ শুরু: ১৯৮৬উদ্বোধন: ১৯৮৯সংস্কার ও পরিবর্ধন: ২০০৯সংস্কার-ব্যয়: ৪৪০ মিলিয়ন মার্কিন ডলারআফ্রিকান মৃিশল্পের অনুপ্রেরণায় তৈরি এই ফুটবল স্টেডিয়াম। এটি এখন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামও। দূর থেকে একটি মাটির পাত্রের মতো দেখতে সকার সিটিতে উদ্বোধনী ও ফাইনালসহ বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে আছে প্রথম পর্বের চারটি, দ্বিতীয় পর্বের একটি ও একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ।এই স্টেডিয়াম থেকেই মুক্তির পর জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ক্রিস হানির শেষকৃত্য অনুষ্ঠান।কেপটাউনকেপটাউন স্টেডিয়ামধারণক্ষমতা: ৬৯ হাজার ৭০নির্মাণ শুরু: ২৬ মার্চ, ২০০৭উদ্বোধন: ১৪ ডিসেম্বর, ২০০৯নির্মাণ-ব্যয়: ৬০০ মিলিয়ন মার্কিন ডলারকেপটাউনে এই জায়গাতেই অবস্থিত ‘গ্রিন পয়েন্ট স্টেডিয়াম’টি সংস্কার করাই ছিল প্রথম পরিকল্পনা। পরে বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটি পুরোনো স্টেডিয়ামটিকে গুঁড়িয়ে নতুন একটি স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে স্টেডিয়ামটির নাম বদলে ফেলা হলেও লোকেরা নতুন স্টেডিয়ামটিকেও ‘গ্রিন পয়েন্ট’ নামে ডাকছে! একটি সেমিফাইনাল, একটি কোয়ার্টার ফাইনাল ও একটি দ্বিতীয় রাউন্ডের ম্যাচসহ এই স্টেডিয়ামে মোট আটটি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে।প্রিটোরিয়ালোফটাস ভার্সফেল্ড স্টেডিয়ামধারণক্ষমতা: ৫১ হাজার ৭৬২সংস্কার: ২০০৮ সংস্কার সম্পন্ন: জানুয়ারি, ২০০৯সেই ১৯০৬ সাল থেকে প্রিটোরিয়ার এই জায়গাটিতে নানা ধরনের খেলাধুলার আয়োজন হতো। ১৯২৩ সালে প্রথম একটি ইট-কাঠের কাঠামো নির্মাণ করে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল ‘উস্টার্ন স্পোর্টস গ্রাউন্ড’। ১৯৩২ সালে প্রিটোরিয়ার ক্রীড়া সংগঠক রবার্ট ওয়েন লোফটাস ভার্সফেল্ড মারা গেলে স্টেডিয়ামটি তাঁর নামে নামকরণ হয়। এখানে একটি দ্বিতীয় রাউন্ডের ম্যাচসহ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। জোহানেসবার্গএলিস পার্ক স্টেডিয়ামধারণক্ষমতা: ৬২ হাজার ৫৭৬নির্মাণ শুরু: ১৯২৭উদ্বোধন: ১৯২৮সংস্কার: ২০০৮পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কারণে ‘কোকাকোলা পার্ক’ নামে পরিচিত এই স্টেডিয়ামে রাগবি ও ফুটবলের পাশাপাশি একসময় ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হতো। ১৯৪৮ থেকে ১৯৫৪ সালের মধ্যে এই স্টেডিয়ামে ছয়টি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। এখন কেবল রাগবি ও ফুটবলের জন্য ব্যবহূত এই স্টেডিয়ামে কয়েকটি বড়সড় দুর্ঘটনাও ঘটেছে। ২০০১ সালে ‘ওরল্যান্ডো পাইরেটস’ বনাম ‘কায়জার চিফস’ ফুটবল ম্যাচের সময় মারাত্মক ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৪২ জন সমর্থক।কোয়ার্টার ফাইনাল ও দ্বিতীয় পর্বের একটিসহ মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে।পোর্ট এলিজাবেথনেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামধারণক্ষমতা: ৪৮ হাজারনির্মাণ শুরু: ২০০৭উদ্বোধন: ২০০৯নির্মাণ-ব্যয়: ২৭০ মিলিয়ন মার্কিন ডলারসরাসরি নেলসন ম্যান্ডেলার নামে নয়, এই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে প্রিটোরিয়ার প্রশাসনিক জেলা ‘নেলসন ম্যান্ডেলা বে মেট্রোপলিটন মিউনিসিপালটি’র নামে। প্রিটোরিয়া যখন ২০১০ বিশ্বকাপের একটি ভেন্যু হিসেবে মনোনীত হলো, তখনো পর্যন্ত এই শহরে তেমন ভালো কোনো ফুটবল স্টেডিয়াম ছিল না। টুকটাক কাজ চালানো হতো বোয়েট এরাসমুস স্টেডিয়াম বা ইপিআরইউ স্টেডিয়ামে। প্রথমে ঠিক করা হয়েছিল, ইপিআরইউ স্টেডিয়ামটিই সংস্কার করা হবে। নতুন স্টেডিয়াম বানানোর খরচ কম হবে অনুমান করেই এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে। এই স্টেডিয়ামের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হওয়া নিয়ে প্রবল সংশয় তৈরি হলেও শেষ পর্যন্ত সমালোচকদের ভুল প্রমাণ করে এখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ। এ ছাড়া একটি কোয়ার্টার ফাইনাল, দ্বিতীয় রাউন্ডের একটিসহ ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পোলোকওয়েনপিটার মোকাবা স্টেডিয়ামধারণক্ষমতা: ৪৬ হাজার উদ্বোধন: ২০১০ নির্মাণ-ব্যয়: ১৫০ মিলিয়ন ডলারদক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা পিটার মোকাবার জন্মস্থান পোলোকওয়েন। মোকাবার নামে এখানে আগে থেকেই একটি স্টেডিয়াম ছিল। কিন্তু বিশ্বকাপ উপলক্ষে পুরোনো স্টেডিয়ামটি সংস্কার না করে, ভেঙে ফেলে নতুন করে একটি স্টেডিয়াম বানানো হয়েছে। এই স্টেডিয়ামে গ্রুপ পর্বের চারটি বিশ্বকাপ ম্যাচ আয়োজিত হবে।নেলসপ্রুইটএমবোমবেলা স্টেডিয়ামধারণক্ষমতা: ৪৩ হাজার ৫৮৯নির্মাণ শুরু: ফেব্রুয়ারি, ২০০৭নির্মাণ শেষ: নভেম্বর, ২০০৯নির্মাণ-ব্যয়: ১৪০ মিলিয়ন ডলারস্থানীয় ভাষায় ‘এমবোমবেলা’ মানে বহু লোকের একত্র হওয়া। ঘটনাচক্রে এই স্টেডিয়াম বানানোর সময় সেটাই হয়েছিল। স্টেডিয়ামটি তৈরি করতে গিয়ে ভেঙে ফেলা দুটি স্কুল নতুন করে তৈরি করে দেওয়ার কথা ছিল। তা না করায় স্থানীয় লোকেরা জমায়েত করে প্রতিবাদ জানাচ্ছিলেন। নতুন তৈরি হওয়া এই স্টেডিয়ামে গ্রুপ পর্বের চারটি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্লুমফন্টেইনফ্রি এস্টেট স্টেডিয়ামধারণক্ষমতা: ৪৮ হাজারনির্মাণ: ১৯৯৫পরিবর্ধন: ২০০৭-০৮১৯৫২ সালে যাত্রা শুরু করা এই স্টেডিয়ামে প্রথম বড় কোনো ক্রীড়া ইভেন্ট ছিল ১৯৭৫ সালের কুরি কাপ ফাইনাল। যদিও সেই স্টেডিয়াম আর এই স্টেডিয়াম ঠিক একই না। বর্তমান চেহারার ফ্রি এস্টেট স্টেডিয়াম বা ‘ভোদাকম পার্ক’ নির্মিত হয় ১৯৯৫ সালে, রাগবি বিশ্বকাপ উপলক্ষে।এবার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সাউন্ড সিস্টেম, ইলেকট্রনিক স্কোরবোর্ড, ফ্লাডলাইট ও আসনব্যবস্থা উন্নয়ন করে একটু নতুনভাবে সাজানো হয়েছে স্টেডিয়ামটি। এখানে দ্বিতীয় পর্বের একটি ম্যাচসহ মোট ছয়টি বিশ্বকাপ ম্যাচ হবে। রাস্টেনবার্গরয়্যাল বাফোকেং স্টেডিয়ামধারণক্ষমতা: ৪৪ হাজার ৫৩০নির্মাণ: ১৯৯৯সংস্কার: ২০০৯রাস্টেনবার্গ থেকে মাইল দশেক দূরের এই স্টেডিয়ামটি ‘রয়্যাল বাফোকেং’ রাজ্যের মধ্যে পড়েছে। এই এলাকায় বসবাস করেন বাফোকেং আদিবাসীরা। এখনো পর্যন্ত কাগুজে রাজা শাসিত বাফোকেং জনগোষ্ঠী ১৯৯৯ সালে আইনি লড়াইয়ের মাধ্যমে বাফোকেং ভূখণ্ডে তাদের অধিকার ফিরে পেয়েছে। আদালতের রায়ে স্থানীয় খনিজ দ্রব্যের নির্দিষ্ট হিস্যা পাচ্ছে এই জনগোষ্ঠী। রয়্যাল বাফোকেং রাজত্বের মালিকানাধীন এই স্টেডিয়ামটি তৈরি হয় ১৯৯৯ সালে। বিশ্বকাপ উপলক্ষে নতুন করে সেজেছে। এখানে দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচসহ মোট ছয়টি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে।