চাঁপা রানী হত্যাকাণ্ড, মূল আসামি রনি গ্রেপ্তার
ফরিদপুরের মধুখালীতে চাঁপা রানী ভৌমিকের হত্যা মামলার আসামি দেবাশীষ সাহা ওরফে রনিকে (২২) পুলিশ গ্রেপ্তার করেছে।আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলার আরবপুর এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর শহর ও মধুখালীতে মানববন্ধন, মৌন মিছিলসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পরে বেলা দুইটা ৪০ মিনিটে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে রনিকে গ্রেপ্তারের অনুষ্ঠানিক ঘোষণা দেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের সাংসদ আবদুর রহমান। সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি এ ঘটনা ঘটানোর কথা স্বীকার করেন।পুলিশ সুপার আরও জানান, রনির মুঠোফোনের কললিস্ট সংগ্রহ করে তাঁর চারজন বন্ধুর নাম পাওয়া যায়। পরে তাঁদের গ্রেপ্তার করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রনিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।রনির দাবিরনি দাবি করেছেন তিনি চাঁপা রানীকে হত্যা করার জন্য মোটরসাইকেল দিয়ে চাপা দেননি। রবি বলেন, ‘আমি চাঁপা রানীকে হত্যা করতে চাইনি। তিনি আমার মায়ের মতো। আমার নিজের মা নেই। একজন মায়ের মৃত্যু হওয়ায় আমি অনুতপ্ত।’প্রসঙ্গত, মেয়েকে উত্ত্যক্ত করার (ইভ টিজিং) প্রতিকার চাওয়ায় স্থানীয় দেবাশীষ সাহা ওরফে রনির নেতৃত্বে বখাটে যুবকেরা গত মঙ্গলবার চাঁপা রানী ভৌমিককে রাস্তায় মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করে।