চাঁপা রানী হত্যাকাণ্ড: রিমান্ড শেষে দেবাশীষ জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে চাঁপা রানী হত্যা মামলার আসামি দেবাশীষ সাহা ওরফে রনীকে দুই দিনের রিমান্ড শেষে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, দুই দফায় দেবাশীষের পাঁচ দিনের পুলিশি রিমান্ড শেষে আজ দুপুরে তাঁকে ঊর্ধ্বতন বিচারিক হাকিম (চার নম্বর আমলি আদালত) মোমিনুল হাসানের আদালতে নিয়ে যাওয়া হয়। নতুন করে রিমান্ডের আবেদন না করায় আদালত দেবাশীষকে ফরিদপুর জেলহাজতে পাঠান।প্রসঙ্গত, মেয়েকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিকার চাওয়ায় বখাটে দেবাশীষ গত ২৬ অক্টোবর বিকেলে মোটরসাইকেলে চাপা দিয়ে ফরিদপুর চিনিকলের করণিক চাঁপা রানী ভৌমিককে হত্যা করে। মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা এলাকার খাদ্যগুদামের সামনে এ ঘটনা ঘটে।