চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ফতেপুর সীমান্তে গতকাল রোববার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম সফিকুল ইসলাম (২৮)। তাঁর বাড়ি শ্যামপুর গ্রামে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, আন্তর্জাতিক সীমানার এক হাজার গজ ভেতরে ভারতীয় অংশে এ হত্যাকাণ্ড ঘটে। রাত সাড়ে তিনটার দিকে সীমান্তের ১৩ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা দিয়ে গরু আনতে যাওয়ার সময় ১৫১ বিএসএফ ব্যাটালিয়নের সাবঘাঁটি ক্যাম্পের জওয়ানেরা সফিকুলকে লক্ষ্য করে গুলি করে। বিডিআর এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে।