চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে গতকাল শনিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল লতিফ (৪০)। তাঁর বাড়ি শিবগঞ্জের নামো জগন্নাথপুরে।এদিকে বিডিআরের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আবদুল লতিফ একজন গরুর ব্যবসায়ী। তিনি খুব সম্ভবত গরু আনতে সীমান্তের ওপারে গিয়েছিলেন। তাঁর লাশ সীমান্তের জিরো লাইনের কাছে পাওয়া গেছে। এ ব্যাপারে বিডিআর বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন।