চাঁপাইনবাবগঞ্জে ওষুধবাহী গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে ১৮ দলের টানা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্য দিয়ে পালিত হচ্ছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে শহরের শিবতলা থেকে একটি মিছিল বের করেন হরতাল-সমর্থকেরা। এ ছাড়া শহরের উপ-রাজরামপুরে একটি ওষুধের গাড়িতে ভাঙচুর চালানো হয়। সোনার মোড়ে রাস্তায় আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়।এদিকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলার পুলিশ সুপারের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তিনি জানাতে পারেননি।জেলা থেকে দূরপাল্লার বা আন্তজেলা রুটে কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহরের প্রধান বিপণিবিতান বন্ধ রয়েছে। সোনামসজিদ স্থলবন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক ছাড়েনি।