চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ছাত্রশিবিরের বহিরাগত তিন কর্মীকে আটক করেছে।আজ রোববার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আটক কর্মীরা হলেন জোবায়ের রহমান, সেলিম রেজা ও কামাল উদ্দীন। পুলিশ সূত্রে জানা গেছে, কলেজে মিছিল-মিটিং করার নির্ধারিত সময় হচ্ছে বেলা ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের পর ইসলামী ছাত্রশিবির তাদের বহিরাগত কর্মীদের সহযোগিতায় কলেজে মিছিল বের করে। এতে ছাত্রলীগের কর্মীরা বাধা দিতে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে পুলিশ শিবিরের তিন কর্মীকে আটক করে।কলেজের উপাধ্যক্ষ গোলাম কবীর প্রথম আলোকে বলেন, ছাত্রশিবির মিছিল বের করলে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।